ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় ৪০ বিজিবি কর্তৃক সাতাইশ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ আটক

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ১৪৪ বার পঠিত

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও থ্রিপিচ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ২০২৩ ) মধ্যরাতে পলাশপুর জোন এর অধীনস্থ চালিতাছড়া বিওপি’র বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ রমজান আলী, বিজিবিএম, আইজিপিএস এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৫/২-আরবি হতে আনুমানিক ২০০ মিটার বিওপি হতে উত্তর পশ্চিম দিকে ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর পশ্চিম চালিতাছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে ।

আটককৃত মালামাল ৪০ বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসির, উপস্থিতিতে খোলা হয় এবং ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ পাওয়া যায়।

এসময় পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স,জানান, বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও থ্রিপিচ এর সর্বমোট সিজার মূল্য ২৭,০০,০০০/- (সাতাইশ লক্ষ) টাকা। উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত শাড়ী এবং থ্রিপিচগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

মাটিরাঙ্গায় ৪০ বিজিবি কর্তৃক সাতাইশ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ আটক

আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩