ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

মো:আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৬৯ বার পঠিত

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: শাহজাহান ও বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক, উপজেলা বিআরটিসি কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী,তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পেয়ার আহম্মেদ মজুমদার ছাড়াও বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবসের মেলার সমাপ্তি

আপডেট সময় : ০৩:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩