ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২২৩ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর, বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলে রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২রাউন্ড কার্তুজ সহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি জানান, ২রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে মাটিরাঙ্গা জোনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪