ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় সিএনজি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৫৬ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি:-২০২৪ খ্রি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি: এর কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী।

তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সভাপতি মো. আব্দুস সোবহান। মো. দেলোয়ার হোসেন সহ-সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মো. নুর নবী দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে পান ৬৭ ভোট।

নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন, মো. নুর উদ্দিন, মো. এমদাদ মিয়া, মো. মোতালেব, মো. আরমান হোসেন, মো. শাহিন, এবং মোহাম্মদ আলী।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্ল্যাহ খান। নির্বাচন কমিশনার মো: আবুল হাসেম।

এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গা থানার এসআই মাসুদ আলম পাটোয়ারী, এএসআই মো: কামরুল আরেফিন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি এর সর্বমোট ২৩১ ভোটারের মধ্যে ২১০ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।

মাটিরাঙ্গায় সিএনজি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪