ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে আওয়ামীলীগ

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৬৩ বার পঠিত

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া, সংস্কৃতি সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে, উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে, পৌর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে আওয়ামীলীগ

আপডেট সময় : ১০:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩