ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় বাল্যবিবাহ রোধে কাজ করছে কিশোর-কিশোরী ক্লাব

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৪৫৮ বার পঠিত

সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক পর্যায়ে কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করছে দেশের ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাব। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সকল শিক্ষক ও জেন্ডার প্রমোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মো: ইউনুস আলী, জেন্ডার প্রোমোটার মো: শাহাদাত হোসেন সহ উপজেলার ৮ টি কিশোর কিশোরী ক্লাবের সকল সঙ্গীত ও আবৃতি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৪৮৮৩টি ক্লাব পরিচালিত হচ্ছে।
যেখানে ১০-১৯ বছর বয়সী ১০জন কিশোর ও ২০জন কিশোরীকে সমাজের চেইঞ্জ এজেন্ট হিসাবে গড়ে তুলতে নানারকম প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, মাদক নির্মূল, অনলাইন গেইম, টিকটক, অশালীন তথা অপসংস্কৃতি রুখতে নানারকম কার্যক্রমের পাশাপাশি কিশোর কিশোরীদেরকে বই পড়ার অভ্যাস, সংগীত চর্চা, আবৃতি, খেলাধুলার ব্যবস্থাসহ আত্মরক্ষার নিমিত্তে ক্যারাটে প্রশিক্ষণ, স্যানেটারি নেপকিন এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়ে থাকে।

মাটিরাঙ্গা উপজেলার কিশোর কিশোরী ক্লাব সমূহের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল শিক্ষকদেরকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন জেন্ডার প্রোমটার মো: ইউনুস আলী ।

মাটিরাঙ্গায় বাল্যবিবাহ রোধে কাজ করছে কিশোর-কিশোরী ক্লাব

আপডেট সময় : ১০:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩