ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২২০ বার পঠিত

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে মানুষ যখন স্বস্তি উপভোগ করছিল তখন বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২’রা মে) সকালের দিকে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ইয়াছিন আরাফাত বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। তার বাবা ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বড়নাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালের দিকে আকাশ যখন মেঘাছন্ন বৃষ্টি ও বাতাসের মধ্যে উঠানের পাশেই কাঁচা আম কুড়াতে যায় দুই ভাই। এসময় আকস্মিক বজ্রপাতে ছোট ভাই প্রাণে বেঁচে গেলেও বড় ভাই ইয়াছিন আরাফাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন বলেন, বজ্রপাতে ইয়াছিন আরাফাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার সকালের দিকে বজ্রাঘাতে এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যু বড়ই মর্মান্তিক। তাদের পরিবারকে প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাটিরাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪