ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১৭৮ বার পঠিত

দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জেরদারকরণ প্রকল্পের আওতায় মাটিরাঙ্গায় দুই দিনব্যাপী “পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন” শীর্ষক কৃষক /কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৩০-৩১ আগস্ট দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: বাছিরুল আলম, উপজলা প্রাণী সম্পদ অফিসার সমাপন চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সবুজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জ্যোতি কিশোর বড়ুয়া প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে যে-সব আবাদি জমি রয়েছে এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর উক্তি দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে ।

মাটিরাঙ্গায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩