ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৬৯ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সিয়াম মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিয়াম মেঝো।

মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, বিকালের দিকে শিশুটির মা-বাবা লায়েক জমাদারের পুকুরের পাশের জমিতে ধান রোপন করছিল। এসময় সে জমির পাশেই বসে ছিল। কাজ শেষে বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে শিশুপুত্র সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া এমন ঘটনাকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন।

মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩