ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে আহত-১৪জন

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৪৯২ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে ব্যবসায়ীসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মাটিরাঙ্গা বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৮টার দিকে হঠাৎ করে একটি পাগলা কুকুর রাস্তায় বের হওয়া লোকজনকে কামড়াতে শুরু করে। ভোর থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ীসহ ১৪জন আহত হয়।

আহতদের মধ্যে ১২ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরতর আহত ২জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হলেন- মাটিরাঙা পৌরসভার ডাক্তারপাড়ার আবাদুস ছোবহান, ভুইয়াপাড়ার মো. ওমর ফারুক, নতুন পাড়ার নান্নু ত্রিপুরা, হাসপাতালপাড়ার রাখাল চন্দ্র দে, মংতু চৌধুরী পাড়ার ইকবাল, রসুলপুরের আবুল কাশেম, ইসলামনগরের রমজান আলী, নবীনগরের আবুল কালাম আজাদ, চরপাড়ার জগদীশ চন্দ্র পাল, মমতা রানী, বলিটিলার হাবিল মিয়া ও মানিকছড়ির রাদাম মারমা।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত জানান, কুকুরের কামড়ে ১৪ জন আহত হওয়ার কথা শুনেছি। তবে কুকুরের কামড়ে আহত ১২জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করেছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে আহত-১৪জন

আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩