ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গায় দুই গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২২১ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত চাকমার ছেলে আলোপম চাকমা। অন্যজন দীঘিনালার পাবলাখালীর বাসিবি জ্ঞান ময় চাকমার ছেলে প্রীতিময় চাকমা।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তেরর জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাটিরাঙ্গায় দুই গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩