ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় দুই ইট ভাটায় অভিযান; ১লাখ টাকা জরিমানা, জ্বালানীকাঠ জব্দ

মো: আরিফুল ইসলাম-মাটিরাঙ্গা (খাগড়াছড়ি):
  • আপডেট সময় : ১১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৬২ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেসার্স BBM এবং মেসার্স RBM নামক দুটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে মাটিরাঙ্গায় স্থাপিত উক্ত দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

এসময় হাইকোর্টের নিষেধাজ্ঞা না মানায় বেলছড়ির মেসার্স বিবিএম ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা প্রায় ১৮৪৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এদিকে, ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে মাটিরাঙ্গা পৌরসভার মেসার্স আরবিএম ইটভাটার ম্যানেজার রবিউল আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে উক্ত ইটভাটার মালিক মো. আমির হোসেন এর বিরুদ্ধে বিধিমোতাবেক নিয়মিত মামলা রুজু করার আদেশ দিয়ে জব্দকৃত জ্বালানিকাঠ নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

অভিযান চলাকালীন মাটিরাঙ্গা রেঞ্জ অফিসের কর্মকর্তা সহ মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

মাটিরাঙ্গায় দুই ইট ভাটায় অভিযান; ১লাখ টাকা জরিমানা, জ্বালানীকাঠ জব্দ

আপডেট সময় : ১১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪