ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় দরিদ্র ও অসহায় নানা জাতি-গোষ্ঠীর মৌলিক অধিকার প্রাপ্তিতে কাজ করছে সেনাবাহিনী

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৮৩৬ বার পঠিত

পাহাড়ি জনপদের মাটিরাঙ্গায় দরিদ্র ও অসহায় নানা জাতি-গোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মন্তব্য করেছেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি।

তিনি মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ সহ সার্বিক নিরাপত্তা বজায়ে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সচেতন মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এছাড়াও সমাগত বৈসাবিন ও ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যে কোন চাঁদাবাজি ও নকল টাকার কারবার বন্ধে তথ্যপ্রদান সহ পাহাড়ি-বাঙালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি ।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসির সভাপতিত্বে মাটিরাঙ্গা জোন সদরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান লস্কর , বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সোহাগ মজুমদার প্রমুখ।

বুধবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলরদের মধ্যে মোঃ এমরান হোসেন, মোঃ মিজানুর রহমান খোকন, মোহাম্মদ আলী, মোঃ তফিকুল ইসলাম, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত শরীফুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়ন এর প্রতিনিধি সাবিবর হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মোঃ হারুন প্রমুখ ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসেন, পিএসসি ।

এছাড়াও জুয়া, কিশোর গ্যাং এর দৌরাত্ব নিয়ন্ত্রন, জাল টাকার কারবার রোধ, অগ্নিকান্ডের ঘটনা মোকাবেলায় আগাম প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনায় আরো জনবান্ধব উদ্যোগ নেয়ার প্রয়েজনীয়তার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাটিরাঙ্গায় দরিদ্র ও অসহায় নানা জাতি-গোষ্ঠীর মৌলিক অধিকার প্রাপ্তিতে কাজ করছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪