ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা লক্ষীপুরের নতুন শান্তি কাউন্টার উদ্বোধন

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২২৫ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে যাত্রী সাধারণের জন্য মাটিরাঙ্গা থেকে চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-লক্ষীপুরের নতুন শান্তি কাউন্টার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কাশেম ভুঁইয়া মাটিরাঙ্গা চৌধুরী মার্কেট’র সামনে মাটিরাঙ্গা থেকে চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-লক্ষীপুরের নতুন শান্তি কাউন্টারটি উদ্বোধন করেন।

এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কাশেম ভুঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িকে উন্নত নগর হিসেবে গড়ে তুলে পর্যটন নগরী হিসেবে ঘোষণা দেওয়ার পর পর্যটকরা শান্তি এক্সপ্রেস ও শান্তি পরিবহনের মাধ্যমে নির্বিঘ্নে দিন-রাত সমানভাবে যাতায়াত করছে। সরকারের উন্নয়নের সাথে সাথে আমরা শান্তি সার্ভিস কে আরো আধুনিক ও যাত্রীবান্ধব সার্ভিস হিসেবে গড়ে তুলবো এরি ধারাবাহিকতায় মাটিরাঙ্গার নতুন শান্তি কাউন্টারটি হচ্ছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ক্ষুদ্র প্রয়াস।

এসময় তিনি যাত্রী সাধারণ যাত্রী যাতে কোনপ্রকার হয়রানীর শিকার না হয় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মো: তৌফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যাবস্থাপনা কমিটির সেক্রেটারি মো: কামরুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শান্তি কাউন্টার উদ্বোধন শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মা: হাফেজ মো: হারুনর রশীদ।

মাটিরাঙ্গায় চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা লক্ষীপুরের নতুন শান্তি কাউন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩