ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকানীকে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৩৯ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকানির মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত নগদ টাকার চেক ও দুই বান্ডিল করে ডেউটিন বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকার চেক ও ডেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন ও মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল ৭ জুলাই বিকালের দিকে আকস্মিক অগ্নিকান্ডে মাটিরাঙ্গা বাজারের সাত ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। জানা গেছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে ব্যবসায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি ।

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকানীকে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩