ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরে অতিবৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত

শহিদুল ইসলাম- মহেশপুর (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৭৫ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে অধিকাংশ ইউনিয়নে এবারে অতিবৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে।

এবিষয়ে স্বরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে উপজেলা ৮ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন,৬ নং নেপা ইউনিয়ন ও ৭ নং কাজিরবেড় ইউনিয়ন ৪নং স্বরুপপুর ও ৫নং শ্যামকুড় ইউনিয়ন সহ বেশ কয়েকটি গ্রামের মাঠের আবাদকৃত আউস ও আমন ধান অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। ফলে অধিকাংশ কৃষকরা মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা ও গ্রাম যথাক্রমে, বাঁশবাড়িয়া ইউপির ভাসান পোতা গ্রাম,পাবনা পাড়া, শ্রীপুর, বালি নগর, কুল্লাপাড়া ও চুন্নির আইট, ভাবদিয়া, গ্রামের উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মাঠ, নেপা ইউপির আমিন নগর, বাকোসপোতা, বাউলি মাঠপাড়া, মোহাম্মাদপুর গ্রামের দক্ষিণ পূর্ব মাঠ, কাজীরবেড় ইউপির গোবিন্দপুর, ইসলামপুর ও কোলা গ্রামের পূর্ব ও উত্তর মাঠের রোপনকৃত আউস ও আমন ধান পানির নিচে তলিয়ে আছে। এছাড়া স্বরুপপুর ইউনিয়নের হানেফপুর গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের বেশ কয়েক ঘর মানুষ পানি বন্ধি হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে।

এবিষয়ে ভুক্তভোগী এলাকার কৃষকদের সাথে আলাপকালে তারা জানান,পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, আমরা প্রতিবছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এব্যাপারে ৮ নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর সাথে আলাপকালে, তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা আমি দেখেছি। অতিবৃষ্টির হলে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়। তিনি আরও বলেন, বড় বিল হতে প্রবাহিত পানি আমাদের বাঁশবাড়িয়া ইউপির খালে এসে পড়ে, এই পানি খাল এবং কোদলা নদীর গভীরতা না থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া শ্রীপুর গ্রামের কিছু মাছ চাষী পুকুর ভেড়ি খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করবো, আশাকরি তিনারা স্বরজমিনে এসে তদন্ত-পূর্বক ব্যবস্থা নিবেন।

মহেশপুরে অতিবৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫