ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসিকের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ অগ্রগতি দেখতে পরিদর্শন দল

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৮ বার পঠিত

স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাগমারায় একটি ৬ তলা নগর মাতৃসদন ও গুল্কীবাড়িতে একট ৩ তলা নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে।

এডিবি মিশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এসব কাজের অগ্রগতি দেখতে প্রকল্পস্থল পরিদর্শন করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ পরিদর্শনকারী দলকে প্রকল্পস্থল পরিদর্শন করান।

পরিদর্শনকারী দল পরবর্তীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সাথে সাক্ষাৎ করে। এ সময় স্বাস্থ্য সেবার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রকল্পের ডিপিডি মো: সিদ্দিকুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শরিফ হোসেন, এডিবি মিশন প্রতিনিধি ফাইজা আহাদ, রুবী সরকার ও মিনহাজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও এলজিইডি এর প্রকৌশলীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মসিকের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ অগ্রগতি দেখতে পরিদর্শন দল

আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪