ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ড ধাক্কা নিহত- ৫

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ২৬৯ বার পঠিত

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় পাচঁজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ৩৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ট্যাগস :

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ড ধাক্কা নিহত- ৫

আপডেট সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩