ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের বাছাইয়ের প্রথমদিনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

মিজানুর রহমান -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ১১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১১টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিন ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়ণপত্র যাচাই বাছাই হয়। এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র পার্থী ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ.কে.এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, রোববার বাকি আসনগুলোর প্রার্থীদের যাচাই-বাছাই শেষ করা হবে।

ট্যাগস :

ময়মনসিংহের বাছাইয়ের প্রথমদিনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩