ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুমতি নদী ভাঙ্গনে বদলে যাচ্ছে লোহাগড়ার মানচিত্র

শেখ মাসুদ পারভেজ -নড়াইল:
  • আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৪৬৯ বার পঠিত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। মধুমতি নদী ভাঙ্গনে বদলে যাচ্ছে লোহাগড়ার ভৌগলিক অবস্থান। প্রতিবছর মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। ভিটেমাটি জমিজমা হারিয়ে নিঃস্ব মানুষের হাহাকারের ভারী হচ্ছে নদী তীরবর্তী গ্রামগুলো। অথচ রাক্ষসী মধুমতির ভাঙ্গন রোধে নেই কোন স্থায়ী পরিকল্পনা। এ নিয়ে মানুষের ক্ষোভের অন্ত নেই।

লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর পূর্ব পাড়ে পার আমডাঙ্গা এবং পশ্চিম পাড়ে লোহাগাড়া ইউনিয়নের ছাগলছেড়া গ্রাম। এই দুই গ্রামে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মধুমতির ভয়াল ভাঙ্গনে কমপক্ষে ২০০ টি পরিবারের ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে প্রায় ৬০০ পরিবার। সহায়-সম্পদ হারিয়ে নিঃস্ব মানুষেরা মানবতার ভাবে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় গ্রামের শতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থানসহ শত শত ঘরবাড়ি ও হাজার হাজার একর ফসলে জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে আমরা এখন পথে বসেছি। আমরা সরকারিভাবে কোন সহযোগিতা পাই নাই। এলাকাবাসী সরকারের কাছে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবী জানান।

এলাকাবাসী আরো বলেন ভাঙ্গন তীব্র হলেই জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন ভাঙ্গন রোধে দেন নানা প্রতিশ্রুতি। কিন্তু কিছুই হয় না। ভাঙ্গন রোধে তারা স্থায়ী পরিকল্পনার দাবি জানান।
এ ব্যাপারে লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন খন্দকার বলেন, ছাগলছেড়া গ্রামের উত্তর অংশে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান।

কথা হয় লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের সাথে, তিনি জানান গত বছর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮২ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। তিনি ভাঙ্গন রোধে স্থায়ী পরিকল্পনার দাবি জানান।

এ ব্যাপারে নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান, ২০২০/২১অর্থ বছরে নদী ভাঙ্গন রোধে ৭০ লক্ষ টাকা ব্যয় করা হয় । কিন্তু সেটিও এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি আরো বলেন ইতিমধ্যে ওই এলাকার ভাঙ্গনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে পুনরায় নদী ভাঙ্গন রোধে কাজ করা হবে।

এ ব্যাপারে নড়াইলের জেলা প্রশাসক মো:আশফাকুল হক চৌধুরী বলেন নদী ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

মধুমতি নদী ভাঙ্গনে বদলে যাচ্ছে লোহাগড়ার মানচিত্র

আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩