ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১২১ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্রাহ্মণকান্দা ও মাঝকান্দী বাজারের বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করেন তারা।

প্রচারণায় নেতৃত্ব দেন মধুখালী উপজেলা বিএনপির সদস্য ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান তারা মেম্বার। তার সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ- সভাপতি মহব্বত হায়াত মিয়া, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক টারজান মিয়া, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম মুকুল, রায়হান ইউনিয়ন যুবদলের আহব্বায়ক করিম মাষ্টার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন – আহব্বায়ক আজিম, ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি লিটন তালুকদারসহ আরো অনেকে।

গণসংযোগ চলাকালীন বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভোটারদের কাছে দোয়া চান। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের হাতে লিফলেট বিতরণ করেন।

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ১১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫