ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধুখালীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

মোঃ ইনামুল খন্দকার- মধুখালি( ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৯৪ বার পঠিত

Oplus_131072

মধুখালীতে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কালপোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বালক এবং বালিকা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মধুখালী উপজেলার আয়োজনে ফুটবল, সাতাঁর কাবাডি, রেলে রেইস ও হ্যান্ডবলসহ ৬টি ইভেন্টে উপজেলার ৪২টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদ্রাসার ও ২ টি কারিগরী শিক্ষার্থীরা অংশ নেয়।

বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত বালকদের ফুটবল খেলায় কামারখালী উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজিত করে ২-১ গোলে পরাজিত করে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় একদশ জয়লাভ করে। এর আগে কালপোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বালিকাদের ফাইনাল খেলায় গাজনা পূর্ণচন্দ বহুমূখী উচ্চ বিদ্যালয় একাদশকে ৬- ১ গোলে পরাজিত করে বীজয়ী হয় রায়পুর বকশীপুর উচ্চ বিদ্যালয় একাদশ। খেলা শেষে কালপোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রাসেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আওয়াল আকন্দ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা সভাপতি মাওলানা আলীমুজ্জামান, সেক্রেটারি বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস ফকির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হায়দার আলী মোল্লা, এসময় ফুটবল খেলার ধারাভার্ষকার হিসেবে দায়িত্ব পালন করেন, দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টারজান ও শাহ- হাবীব আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক কামালউদ্দিন মাষ্টার।

মধুখালীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫