ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মোঃহারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪৩৫টি মোটরসাইকেল অংশ নেয়। বিপুলসংখ্যক মোটরসাইকেলের উপস্থিতিতে ইউনিয়নজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে মথুরাপুর হাইস্কুল বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মী ও সমর্থকেরা। র‍্যালিটি বিভিন্ন এলাকায় পৌঁছালে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যায়।

শোডাউনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারিতে পুরো ইউনিয়নের সড়কগুলো মুখর হয়ে ওঠে।
সমর্থকদের ভাষ্য, স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ও জনসম্পৃক্ততার কারণে মোঃ ফরজ উল্লাহকে ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

শোডাউনে অংশ নেওয়া সমর্থকদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ফরজ উল্লাহর প্রতি তাঁদের সমর্থনের বিষয়টি তুলে ধরা সম্ভব হয়েছে। তবে এখনো দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য,মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফরজ উল্লাহর সমর্থনে আয়োজিত ৪৩৫ মোটরসাইকেলের এই শোডাউন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬