ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভ্যাপসা গরম-লোডশেডিংয়ে নাকাল হিলিবাসী

মোঃওয়াজ কিরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১২৭ বার পঠিত

রোদের তীব্রতা না থাকলেও গত ৩ দিনের ভ্যাপসা গরম পড়ছে। সঙ্গে পাল্লা দিচ্ছে পল্লী বিদ্যুতের লোডশেডিং। একদিকে গরম, অন্যদিকে লোডশের্ডিংয়ে কারণে দুর্বিষহ হয়ে উঠেছে দিনাজপুরের হিলি জনজীবন। 

স্থানীয়রা বলছেন, ইরি-বোরো মৌসুমে লোডশেডিং তেমন ছিল না। কিন্তু এখন দিন-রাতে ৮ থেকে ১০ যাওয়া-আসা করছে বিদ্যুৎ। এতে ইলেকট্রিক সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বেড়েছে লোডশেডিং চলছে। 

পল্লী বিদ্যুতের গ্রাহক আব্দুর রহিম বলেন, ‘গতকাল মঙ্গলবার (২৫ জুন) সারারাত ভ্যাপসা গরমের কারণে ঘুমাতে পারিনি। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ভেলিকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় মানুষেরা। একবার বিদ্যুৎ চলে গেলে কখনো ফিরছে ১ ঘণ্টা পর, কখনো ফিরছে ২ ঘণ্টা পর।’ 

আরেক গ্রাহক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গেলো ইরি-বোরো মৌসুমেও এত লোডশেডিং ছিল না। কিন্তু এখন বেড়েছে লোডশেডিং। একবার বিদ্যুৎ গেলে কখন আসবে কর্তৃপক্ষও বলতে পারছে না। আজ বুধবার (২৬ জুন) দুপুর থেকে ২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। যদিও ২ ঘণ্টা পর আসে । আবার ১ ঘণ্টা পর চলে যায়। এভাবে বিকেল থেকে সারারাত ৮ থেকে ১০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করেছে।’

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘এতে গরমে যেমন মানুষ কষ্ট পাচ্ছে, তেমনি ইলেকট্রিক সামগ্রী, ফ্রিজ, টিভি, ভ্যান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর হিলি সাব জোনাল অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন, ‘হিলিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৭ মেগাওয়াট। কিন্তু মিলছে ৩ মেগাওয়াট। তাই লোডশেডিং বেড়েছে। আমাদের একটি ফিডার বন্ধ রেখে অন্য ফিডার চালাতে হচ্ছে। চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং থাকবে না।’

ট্যাগস :

ভ্যাপসা গরম-লোডশেডিংয়ে নাকাল হিলিবাসী

আপডেট সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪