ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রবীন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২৪৮ বার পঠিত

ভোলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তোফায়েল আহমেদ।

মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সেই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা, উপজেলা আ’লীগ সহ সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ দলের হাজারো নেতাকর্মী ও সাধারন জনগন দোয়ায় শরীক হন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো আর না বললো এতে কিছু যায় আসে না। বাংলাদেশের জনগনের কাছেই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই গ্রহনযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আর অনেক দলই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তোফায়েল আহমেদ ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ

ট্যাগস :

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রবীন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩