ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২১৬ বার পঠিত

ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে ভোলা বেবিল্যান্ড শিশু পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে এবং প্রেসক্লাব কোষাধ্যক্ষ ইউনুছ শরীফের পরিচালনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামস-উল- আলম মিঠু।
২০২৩ সালের ক্লাবের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি ওমর ফারুক, দৈনিক ভোলা বানীর সম্পাদক, মাকসুদুর রহমান, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শিমুল চৌধুরী,  দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক এইচএম নাহিদ, পাঠাগার সম্পাদক এইচ এম জাকির, সাহিত্য ও সাংস্কৃত সম্পাদক এম রহমান রুবেল, নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার ও মোহাম্মদ আলী জিন্না রাজিব। বার্ষিক সাধারণ সভা শেষে নৈশ ভোজ ও মনোজ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, আমাদের পথচলা অনেক দুর্গম। সকলের সাথে মিলেমিশে ঐক্য-অটুট রেখে আমাদের সামনের দিনগুলো চলতে হবে। কারো মধ্যে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। ভোলার সকল সাংবাদিক একই পরিবারের মানুষ। স্থান, কাল, পাত্রভেদে এবং পেশাগত দায়িত্বের কারণে ক্ষণিকের জন্য ভিন্ন পরিচয় হতে পারে। এটাকে স্থায়ী রূপ দেয়া কোনো বুদ্ধিমান লোকের কাজ হতে পারে না।

ট্যাগস :

ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩