ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার লালমোহনে বাস চাপায় শিশু সহ নিহত-২ আহত-৩

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৭৬ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় যাত্রিবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৩ জন।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা পুলিশ কন্ট্রোল রুম ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮) যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই মোঃ হাসান ও মোঃ জব্বারের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন তাৎক্ষণিক ভাবে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয় পরে নিশ্চিত করে বলা হবে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ট্যাগস :

ভোলার লালমোহনে বাস চাপায় শিশু সহ নিহত-২ আহত-৩

আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩