ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

আশিকুর রহমান শান্ত, ভোলা:
  • আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০৯ বার পঠিত

ভোলা সদর থানার সামনে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। কেন্দ্রটিতে চিকিৎসক সংকট ও ঔষধ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। এখানে দুইজন চিকিৎসকের পদ থাকলেও একজন চিকিৎসক ও নেই। ফলে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV)-এর মাধ্যমে কোন রকম স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভোলার সহকারি পরিচালক ডাঃ অচিন্ত কুমার ঘোষ। সেখানে গিয়ে তিনি দেখেন, গর্ভবতী মায়েদের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে শিশুদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় শিশু রোগীর উপস্থিতি ছিল না বললেই চলে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে মোট ৫০ জন মায়ের ডেলিভারি সেবা সম্পন্ন হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫০ জন মায়ের ডেলিভারি হয়েছে। অর্থাৎ গত তিন মাসে এ কেন্দ্রে মোট ১০০ জন মায়ের প্রসবসেবা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে জরুরি ভিত্তিতে দুইজন চিকিৎসক নিয়োগের পাশাপাশি একজন অ্যাম্বুলেন্স চালক প্রয়োজন। চিকিৎসক ও জনবল সংকটের কারণে সেবার পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি এখনও অনেকটা পুরোনো নাম ‘রেডক্রস’ হিসেবেই পরিচিত। দীর্ঘদিন আগে নির্মিত ভবনটির বিভিন্ন অংশে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবনটি সংস্কারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনে পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হলে মা ও শিশুদের জন্য নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসক, প্রয়োজনীয় ঔষধ ও জনবল সংকটের সমাধান করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খাঁন বলেন, ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ ইতিমধ্যেই আমরা চাহিদা চেয়ে মন্ত্রণালয় পাঠিয়েছি। ঔষধের সংকট সারা বাংলাদেশে একই অবস্থা।
চিকিৎসক সঙ্কটের বিষয় বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, এখানে কেউ আসতে চায় না। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তাই কেউ এখানে পোস্টিং হয়ে আসলেও থাকতে চায় না। আমার জেলা অফিসেও আমি ছাড়া কোন কর্মকর্তা নেই।

ট্যাগস :

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

আপডেট সময় : ০৫:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬