ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলার বাপ্তা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ১৭১ বার পঠিত

ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী সহ ২জন আহত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার সময় বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাচড়া গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আহত নুরনবী (৩৫) ও তার পরিবারের ৫ ভাইদের মধ্যে বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা জন্য স্থানীয় ভাবে সালিশিতে বসেন। সালিশের শেষ পর্যায়ে যার যার সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে গেলে, হঠাৎ করেই নূর মোহাম্মদ, আবু তাহের, তানভীর, নুর আলম, রাবেয়া, নাজমা ও লিমা সঙ্ঘবদ্ধ ভাবে এসে নূর নবীকে এলোপাতাড়ি পিটিয়ে ও তাদের হাতে থাকা দাড়ালো খুর দিয়ে তার মাথার বিভিন্ন স্থানে পোঁচ দিতে থাকেন। নুরনবী কে বাঁচাতে তার স্ত্রী আঁখি বেগম ছুটে আসলে তাকে ও পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ভোলা ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত আবু তাহের এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ও তার ফোন টি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

ভোলার বাপ্তা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২

আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪