ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ১২:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পঠিত

ভোলা চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার নিষিদ্ধজালসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক ২ জনক ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (৯ অক্টোবর) নৌ-বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো.মুফতাদি উল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ৬ টি এবং শশীভূষণ বাজার এলাকার ৪ টি মোট ১০ টি দোকানে পৃথক অভিযান চালানো হয় । এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল, ২৫ হাজার মিটার চরঘেরা, চার হাজার মিটার বেহুন্দীজাল, ২৫০ পিচ চায়না চাইজাল, ২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪২ লাখ টাকা।  একই সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে আগুনে পুড়ে নষ্ট করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্যাগস :

ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২

আপডেট সময় : ১২:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪