ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় সাংবাদিক বাবুল রানার উপর কিশোর গ্যাং এর হামলা, থানায় লিখিত অভিযোগ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩৬৮ বার পঠিত

সংবাদের তথ্য সংগ্রহের জের ধরে ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার জুনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানার উপর হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাবুল রানা বেশ কয়েক জনকে অভিযোগ করে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক বাবুল রানা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে।
দৌলতখান থানায় করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে দৌলতখান উপজেলার চরগুমারী স্কুল এন্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাবুল রানা উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়।

এ সময় উক্ত আসামিরা সংবাদ প্রকাশ না করার শর্তে বাবুলকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং হুমকি ধামকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১লা ডিসেম্বর বিকেলে দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে মোঃ নিবিড় ওরফে হাবিবুল্লাহ, ইমন, নাঈম ও মোঃ তামিম সহ ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং-এর গ্রুপ সাংবাদিক বাবুল রানার উপর অর্তকিত হামলা চালায়। এবং তার সঙ্গে থাকা একটি (ডি,এস,এল,আর) ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

ক্যামেরায় তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদের স্থীর চিত্র ও ভিডিও ফুটেজ ছিল বলে জানা যায়। তাদের হামলায় বাবুল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে দুরুত্ব উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস বলেন, সাংবাদিক বাবুল রানাকে হামলার ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। খুব দ্রুত এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ভোলায় সাংবাদিক বাবুল রানার উপর কিশোর গ্যাং এর হামলা, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩