ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় বিএনপি ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২৭০ বার পঠিত

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে ঢিলেঢালা ভাবে। ভোলা শহরের প্রতিটি সড়কে সকাল থেকে যানবাহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল কিছুটা বেড়েছে।

এছাড়াও সকাল ১২ টা পর্যন্ত শহরের বেশির ভাগ দোকানপাট, শপিং মল বন্ধ দেখা যায়। শহরমুখী কর্মজীবী মানুষের চলাচল ছিল সীমিত । এদিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে আন্ত উপজেলা বাস চলাচল প্রতিদিনের মত স্বাভাবিক রয়েছে ,বাস চলাচলে হরতালের কোন প্রভাব পড়েনি। তবে বিএনপির ঢাকা হরতাল সকাল সন্ধ্যা হলেও স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল সরকারি অফিস-আদালত,ব্যাংক,বিমা চলছে স্বাভাবিক নিয়মেই।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন চলছে স্বাভাবিক ভাবেই। এদিকে চকবাজার, নতুন বাজারে ব্যবসায়ীদের কার্যক্রম স্বাভাবিক ভাবে পরিচালিত হলেও বিএনপির জেলা অফিস কালিনাথ রায়ের বাজারে ও এর আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থায় রয়েছে।

অন্যদিকে ভোলা জেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী হোন্ডা বহর নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায়ীদের দোকানপাট খোলার জন্য আহবান জানান।

হরতালে বাস চলাচলে কোন ধরনের প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া বলেন, আমাদের বাস চলাচল প্রতিদিনের মত‌ই স্বাভাবিক ভাবেই চলছে। এখন পর্যন্ত ভোলা সদর উপজেলা সহ কোন উপজেলায় ই হরতালের কারণে কোন ধরনের প্রভাব পড়েনি বাস চলাচলে।

ডিলেঢালা হরতালের বিষয় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দলীয় কাজে ঢাকায় অবস্থান করছি, ভোলায় হরতাল বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় এবং এটা কর্মীরা বাস্তবায়ন করছে।

বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিষয়ে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি মহাসমাবেশ ও হরতালার নামে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ভোলায় তাদের এই কার্যক্রম প্রতিহত করার জন্য ভোলা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

ভোলায় বিএনপি ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত

আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩