ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি,লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ, দিনমজুর সহ যাত্রীদের ভোগান্তি চরমে 

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১১৭ বার পঠিত

মৌসুমী বায়ুর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় রবিবার (৬ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় আজো সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এত করে টানা তৃতীয় দিনের মতো আজো ভোলা জেলার অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ  রয়েছে।

অপরদিকে সারাদিন গুড়ি গুড়ি ও ভারি বর্ষা হওয়ায় সাধারণ খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে। চরম ভোগান্তির মধ্যে পড়েছে লঞ্চ ও সী-ট্রাককে চলাচল করা যাত্রীরা।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার যোগে ইলিশা – লক্ষীপুর রুটে যাতায়াত করে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এ রুটে লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড়।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,ভোলা জেলায় রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর সহকারী পরিচালক কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার  সতর্ক সংকেত জারি করা রয়েছে।

তাই টানা তৃতীয় দিনের মতো ভোলার ইলিশা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজান্ডার,তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌।

ট্যাগস :

ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি,লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ, দিনমজুর সহ যাত্রীদের ভোগান্তি চরমে 

আপডেট সময় : ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫