ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান 

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১১৪ বার পঠিত

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর GCA Project কর্তৃক ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের নারীদের আয়বর্ধমূলক কাজে সম্পৃক্ত ও দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ এর পাশাপাশি ১০০ জন নারী সদস্যকে শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা অফিসের হল রুমে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বীজ পাওয়া নারীরা হলেন ভোলা ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারী সদস্য। বীজ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা সিনিয়র কৃষি অফিসার কামরুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার  মেহেদী হাসান দৈনিক প্রথম আলো এর ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক খবরপত্র এর ভোলা জেলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত এবং কোস্ট ফাউন্ডেশন এর কর্মীগন।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ভোলা জেলায় ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। সম্প্রতি, তারা ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের সদস্যদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন ধরনের সাহায্য করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এই বীজ বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ তৈরিতে সাহায্য করবে বলে আমরা আশা করছি। 

তারা আরোও বলেন, কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন সময়ে কৃষি ও পরিবেশ-সম্পর্কিত কার্যক্রমের অংশ হিসেবে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এর আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

ট্যাগস :

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান 

আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫