ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি গাঁজা সহ আটক-১

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত

ভোলায় কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডে সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক এম ফজলুল হক (পিও) এর নেতৃত্বে ভোলা জেলার সদর থানাধীন ইলিশা ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় লক্ষ্মীপুর হতে ইলিশা গামী সী-ট্রাক ভাষা শহীদ সালাম এর স্টাফ কেবিন তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ মোঃ বেল্লাল (২৪) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী বেল্লাল নামের এই ব্যক্তি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জল এর ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল (২৪) কে জব্দকৃত গাঁজাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি গাঁজা সহ আটক-১

আপডেট সময় : ০৯:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩