ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

আশিকুর রহমান শান্ত -ভোলা:
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৬৭ বার পঠিত

ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধায় পন্ড হয়ে যায় দক্ষিনাঞ্চলীয় নাগরিক আন্দোলন কমিটির। “চল চল ভোলা চল ভোলার গ্যাস রক্ষা কর ইন্ট্রাকো ঘেরাও কর” এই স্লোগান কে সামনে নিয়ে ভোলায় অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।

২৮ বছর ধরে দক্ষিনাঞ্চলকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহ করার উদ্দেশ্যে ইন্ট্রাকোর সাথে করা অপচুক্তি বাতিল এবং ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলা সহ দক্ষিনাঞ্চলের শিল্প কারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবীতে দির্ঘদিন আন্দোলন করে আসছে এ কমিটি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ইন্ট্রাকো কোম্পানির অফিস ঘেরাও কর্মসূচি উপলক্ষে ভোলা বাংলা স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিনাঞ্চলের গ্যাস রক্ষা নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ঘেরাও কর্মসূচি পূর্বক এ সমাবেশে বক্তব্য রাখেন, ভোলার প্রবীন সাংবাদিক, মুক্তিযুদ্ধা, দ্বীপ বাণী পত্রিকার সম্পাদক এম এ তাহের, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী , সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজয় রায়, বরিশাল মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহাম্মেদ। নিরাপদ সড়ক চাই এর ভোলা জেলার সোলাইমান মামুন ভোলা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন, বাসদ পটুয়াখালির সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ, বদ্বীপ ছাত্র কল্যান সংসদের আহ্বায়ক ইয়ামিন হাওলাদার, বাসদ গোপালগঞ্জের সমন্বয়ক মোশারেফ হোসেন ঢালী, বাসদ ফরিদপুরের সমন্বয়ক সজল বারই, ভোলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাহমুদ, দক্ষিণাঞ্চল গ্যাস রক্ষা কমিটি ফরিদপুর এর আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলনের জহিরুল আলম স্বপন, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের কামরুল আহসান হিরণ।

এ সময় বক্তারা বলেন, ভোলাসহ দক্ষিনাঞ্চলকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দেশ্যে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা অপচুক্তি দ্রুত বাতিল করতে হবে। অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলা সহ দক্ষিনাঞ্চলের শিল্পাঞ্চল গুলোতে ও আবাসিক খাতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার দাবী জানান।

পরে সমাবেশ শেষে ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশি বাঁধা দেয়। এতে পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘেরাও কর্মসূচি পন্ড হয়ে গেলে ঘেরাওকারীরা নতুন কর্মসূচি ঘোষনা করেন।

ট্যাগস :

ভোলায় ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩