ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ১২:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬৪ বার পঠিত

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভূমি দখল করে একজন ব্যাক্তি লাভবান হয় জনগণ ক্ষতিগ্রস্থ হয়। 
মঙ্গলবার সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্ত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 
এসময় প্রতিমন্ত্রী বলেন, আমরা যে কোন দখল পূনরুদ্ধার করতে চাই কারন দখলকৃত জমি জনগনের সম্পদ। দলিল যার, কাগজ যার জমি তার। বর্তমান সরকার ভূমি নিয়ে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই তো নেতৃত্ব দিবে।
পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেয়া ৯টি স্টল পরিদর্শন করেন। সেই সাথে মেলায় আগতদের ভূমি সেবা সহজ পদ্ধতিতে দিতে পরামর্শ প্রদান করেন।
এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান , সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে ফিতা কেটে বেলুন  ও পায়রা উড়িয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে এবারের তিনদিন ব্যাপী এই ভূমি মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান এবং নিকটস্থ ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সেবা উপলক্ষে, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ১২:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬