ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভারত থেকে ফিরে আসার সময় বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরে আসার সময় পেট্রাপোল সীমান্তে হোসেন শেখ (৬৩) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওই যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার পারমানিকপাড়া গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- A08030900.

ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে হোসেন শেখ তার স্ত্রীকে নিয়ে ভারতে যান চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে দেশে ফিরে আসার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলো। অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার এক পর্যায়ে অতিরিক্ত যাত্রীর ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।

ভারত ফেরত রহিমা বেগম নামে এক যাত্রী জানান, আজ ভোরে ভারত থেকে বাড়ি আসার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমার থেকে ১৫-২০ জনের পেছন দাড়িয়ে ছিলো ওই ব্যক্তি। এক সময় মানুষের গাদাগাদির মধ্যে ওই লোকটি পড়ে যান। পরে কি হয়েছে জানি না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় একজন পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর শুনেছি।

ট্যাগস :

ভারত থেকে ফিরে আসার সময় বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩