ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাকের আগমনে দৌলতদিয়া খানকা শরিফে লাখো ভক্তের ঢল

জহুরুল ইসলাম হালিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৫৯০ বার পঠিত

ভারতের মেদেনীপুর দরবার শরীফের গদিনশীন হুজুর পাক রসুলে পাক (স.) এর ৩৫তম বংশধর মেদিনীপুর দরবার শরিফের সাজজাদানশিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ্ ইয়াসূব আলী আল কাদেরী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) পাকের আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরিফে লাখো ভক্তের ঢল নামে।

শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টায় হুজুর পাকের বহনকারী হেলিকপ্টার দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরণ করে। এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ দৌলতদিয়া খানকা শরীফে এসে রাত্রি যাপন করে। হুজুর পাক আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে লাখো মানুষ হুজুর পাকের জন্য অপেক্ষা করেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফে ভক্তবৃন্দের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন হুজুর পাকের সফর সঙ্গী বাগদাদ শরীফ থেকে আগত বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী (আ.) এর বংশধর ও বাগদাদ শরীফের মোতায়াল্লী হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (আ.)।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ আঞ্জুমান-ই-কাদেরিয়া ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী বদরুদ্দিন কাদু, সাধারণ সম্পাদক মুন্তাজিম উদ্দিন ইলতিয়াম, ঢাকা আঞ্জুমান-ই-কাদেরিয়া’র সভাপতি মাহবুবুর রহমান দুলাল সহ লাখো ভক্তবৃন্দ প্রমূখ। পরে রাজবাড়ী জেলার বিভিন্ন খানকা শরিফ পরিদর্শন শেষে বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে উড়ে ঢাকা খানকা শরিফের উদ্দেশ্যে রওনা হোন।

ভারতের মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাকের আগমনে দৌলতদিয়া খানকা শরিফে লাখো ভক্তের ঢল

আপডেট সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪