ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় সহকারি হাইকমিশনারের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২২০ বার পঠিত

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর এবং ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম নতুন শহরস্থ উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন এবং নব নির্মিত নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় মতবিনিময়ে অংশ নেন জাদুঘরের চেয়ারম্যান (একুশে পদকে ভূষিত) এস এম আব্রাহাম লিংকন, ট্রাষ্টি উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, পরিমল মজুমদার, জ্যোতি আহমদ, টিআইবি সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

পরে তিনি জেলার ভূরুঙ্গামারী উপজেলার
সোনাহাট স্থল বন্দরে পৌছলে ব্যবসায়ী ও সিএন্ড এফ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল স্বাগত জানানো হয়। পরে স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট সভাপতি সরকার রকীব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সিএন্ড এফ এজেন্ট সম্পাদক মোস্তফা জামান, বিভাগীয় আমদানী ও রপ্তানী কারক সমিতির আহবায়ক শাহজাহান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাহাট আমদানী ও রপ্তানীকারক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক।

ব্যবসায়ীরা অনতি বিলম্বে ইমিগ্রেশন চালুসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। এসময় সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

ট্যাগস :

ভারতীয় সহকারি হাইকমিশনারের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন

আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩