ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গায় শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে প্রান গেল জামাইয়ের

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২২১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুর বাড়িতে এসে কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রান গেল জামাইয়ের। নিহত ব্যাক্তির নাম মনির হোসেন(৩০)। পিতার নাম সানোয়ার হোসেন ওরফে ছেনো। সে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের বাসিন্দা এবং ঘারুয়া গ্রামের শিপন মুন্সির মেয়ের জামাই।
এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মনির হোসেন সকালে ঘারুয়া গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যায় । দুপুরে সে গোসল করতে কুমার নদে যায়। এক পর্যায়ে সাঁতার না জানায় ডুব দিলে অসতর্কতাবশতঃ গভীর পানিতে তলিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর এলাকার লোকজন গোসল করতে গেলে তাদের পায়ে বেঁধে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশ থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গায় শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে প্রান গেল জামাইয়ের

আপডেট সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩