সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় বিল্ডিংএর ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
মানিক কুমার দাস- ফরিদপুর:
- আপডেট সময় : ১১:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৪২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে বুধবার বিকেল চারটায় মোঃ রনি মণ্ডল (৪১), পিতা – আনারুল মণ্ডল, ঠিকানা- দুর্গাপুর,রাজশাহী নামে এক ব্যাক্তির অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত রনি জীবিকার তাগিদে উত্তর কালামৃধা গ্রামে জনৈক নরু ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে দিনমজুরের কাজ করতে আসেন এবং পেঁয়াজের বীজ সংরক্ষণের কাজ করতেন। পেঁয়াজের বীজ রোদে শুকানোর জন্য একতলা ভবনের ছাদে দিয়েছিলেন। পরে আকাশে মেঘ দেখে তড়িঘড়ি করে পেঁয়াজের বীজ নামানোর সময় অসতর্কতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়জনগন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। বতর্মানে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















