ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২১১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বাস চাঁপায় নয়ন হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা শিকার হন তিনি । নিহত নয়ন হোসেন নড়াইল জেলার কালিয়া উপজেলার খররিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, , নিহত নয়ন মোটরসাইকেল যোগে গোপালগঞ্জ থেকে ভাঙ্গা আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে খুলনা গামী যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৫৬৭০) অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। মরদেহটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)আব্দুল্লাহিল বাকি জানান, বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হন। বাস এবং মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। নয়নের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪