ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গায় কোডেকের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৭:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২১২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সদরদী রায়পাড়া প্রাথমিক বিদ্যায়ে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা।

ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় ভাঙ্গা এরিয়া ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস পলাশের সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের পদস্থ কর্মকর্তা শাহিন পাঠান,সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হয়।

এব্যাপারে কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার তিন শ’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো। আগামীতেও অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষা,দারিদ্র দুরীকরন সহ সরকারের পাশাপাশি কোডেক কাজ করছে। তিনি কোডেক সহ সকলকে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহবান জানান।

ভাঙ্গায় কোডেকের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আপডেট সময় : ০৭:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪