ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্যাংগডুবি সেচ প্রকল্পের খাল পুনঃ খনন কাজের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২০৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাংগডুবি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রতন কুমার শর্মা ও সেক্রেটারি আবদুল্লাহ আল বাসেত।

প্রকল্পের সভাপতি-সেক্রেটারীর তত্বাবধায়নে কঠুরাকান্দি ব্যাংগডুবি সেচ প্রকল্পের খাল পুণঃখনন করা হয়েছে। ২.২৪ কিঃ মিঃ প্রকল্পের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। খালটি সমিতির সদস্যদের মাধ্যমে খনন করার কথা থাকলেও সদস্যদের দিয়ে না করে ইঞ্জিন চালিত ভেকু দিয়ে খননের নামে ড্রেসিং করা হয়েছে।

খাল পুণঃখননের কাজে ব্যাপক অনিয়ম ও কারচুপি করা হয়েছে। যে কারণে সেচ প্রকল্পটি কৃষকের কোন উপকারে আসছে না। ব্যাংগডুবি পানি ব্যবস্থাপনা সমিতির অফিস ঘরটি ৮ নং কঠুরাকান্দি মৌজার বি.এস ৫৬ নং খতিয়ানের জমিতে অফিস ঘরটি উত্তোলন করার জন্য রেজিষ্ট্রি না করে সভাপতি রতন কুমার শর্মা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য তার বাড়ির সীমানায় তার জায়গায় ঘর উত্তলন করা হয়েছে।

এ ঘটনায় ইউপি সদস্য সহ এলাকার লোকজন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তিনি উপজেলা সহকারী কমিশনারকে তদন্ত করার জন্য বললে, নবাবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। (৬ মার্চ বুধবার) সকালে নবাবপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্তে গেলে স্থানীয় এলাকাবাসী অনিয়মের অভিযোগ করেন।

ব্যাংগডুবি সেচ প্রকল্পের খাল পুনঃ খনন কাজের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪