ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৩৫৩ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহেব (৫) ও ওমর (৪) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল। তিনি বলেন, পক্ষিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সোহেব পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মনজুর রহমান ও ওমর একই এলাকার সবুজের ছেলে। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোহেব ও ওমর। তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। দুপুরে একটি পুকুরে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

বোরহানউদ্দিনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩