ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক ব্যবসায়ীর মৃত্যু

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৮৯ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর গোখরা সাপের দংশনে আক্কুব্বর শেখ (৩৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার আগে তাকে স্থানীয় ওঝার কাছে নেয়া হয়ে সময় ক্ষেপণে তার মৃত্যু হয়।
পরে বুধবার (৫ আগস্ট) রাত ৩টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আকুব্বর উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মরহুম রব্বান শেখের পুত্র।
নিহতের স্বজন ও স্থানরীয় সূত্রে জানা গেছে, আকুব্বর রাত সাড়ে ১০টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরা সাপের লেজে পা দিলে সাপটি তাকে দংশন করে।

পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।
ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো ফল হয় না। সময় ক্ষেপণে তার অবস্থার অবনতি হওয়ায় আকুব্বর কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাত ভাই মো: নাইম বিশ্বাস বলেন, ‘ওঝার কাছে নেয়ার কারণে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেত।’

বোয়ালমারীতে সাপের কামড়ে ওঝার ঝাড়ফুঁক ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬