ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৫১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বাস মোটরসাইকেল সরাসরি দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহত দু জন মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার চর নওপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র হুসাইন মিয়া (২২) ও একই উপজেলার ধলাইচ চর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

মঙ্গলবার (২জুলাই) সন্ধ্যা ৬.১০ মিনিটে উপজেলার বাইখীর গ্রামের মিল গেট আসাদ শেখের বাড়ির সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গামী মালঞ্চ নামের লোকাল বাস ও সহস্রাইল গামী পালসার ১৫০ সি সি মোটরসাইকেল সরাসরি সংঘর্ষে ঘটনা স্থলে মোটরসাইকেলে আরোহী ২ জন নিহত হয়। মোটরসাইকেল দুজন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসার কারণে এ দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহত দু’জনের পরিবারের লোকজন আসার পরে সিদ্ধান্ত নেয়া হবে। আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪