ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিনজন হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদবি থেকে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের খবর কে বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বোয়ালমারীতে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৮:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬