ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃ-ত্যু

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬০ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে রাহুল বিশ্বাস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহুল পৌরসভার আধারকোঠা এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানা যায়, রাহুল স্টেডিয়াম মাঠের পাশের পুকুরে বৃষ্টির মধ্যে গোসল করতে নেমেছিল।
পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৪টার দিকে রাহুলের মরদেহ উদ্ধার করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান মৃত্যুর কথা স্বীকার করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃ-ত্যু

আপডেট সময় : ১১:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬